টার্মস এবং শর্তাবলী
লার্নলুপ শিক্ষা প্ল্যাটফর্মের জন্য প্রযোজ্য নিয়মাবলী
সর্বশেষ হালনাগাদ: [১১ই নভেম্বর ২০২৫]
- ১. কোর্স ভর্তি ও পেমেন্ট:
প্রতিটি কোর্সে ভর্তি একবার সম্পন্ন হলে তা চূড়ান্ত বলে গণ্য হবে। কোনো অবস্থাতেই ফেরত (রিফান্ড) প্রদান করা হবে না। SkillLoop Pro BD যেকোনো সময় কোর্স ফি পরিবর্তন, ছাড় (ডিসকাউন্ট) প্রদান বা অতিরিক্ত কনটেন্ট সংযোজনের অধিকার রাখে। ভর্তির সময়ভেদে শিক্ষার্থীদের ফি ভিন্ন হতে পারে, যা নিয়ে কোনো অভিযোগ বা রিফান্ড দাবি গ্রহণযোগ্য নয়। - ২. ক্লাস সময়সূচি:
অনিবার্য পরিস্থিতি (প্রযুক্তিগত, একাডেমিক বা ব্যক্তিগত কারণে) SkillLoop Pro BD প্রয়োজন অনুসারে ক্লাসের সময় পরিবর্তন বা বিলম্ব করতে পারে। সম্ভব হলে শিক্ষার্থীদের আগেই জানানো হবে। - ৩. কোর্স কনটেন্ট ও ব্যবহার:
সকল কোর্স কনটেন্ট (ভিডিও, পিডিএফ, অ্যাসাইনমেন্ট, কোড ইত্যাদি) SkillLoop Pro BD-এর নিজস্ব সম্পত্তি। কোনোভাবেই এগুলো রেকর্ড, পুনর্বিতরণ, বিক্রি বা অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। কনটেন্টের অবৈধ ব্যবহার বা শেয়ারিং করলে একাউন্ট স্থায়ীভাবে বন্ধ করা হবে এবং আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। - ৪. ব্যবহারকারীর আচরণ:
সকল শিক্ষার্থীকে সম্মানজনক ও পেশাদার আচরণ বজায় রাখতে হবে। অশোভন মন্তব্য, ট্রলিং, হয়রানি বা নিয়ম ভঙ্গের ক্ষেত্রে ভর্তি বাতিল ও স্থায়ীভাবে নিষিদ্ধ করা হবে (কোনো রিফান্ড ছাড়াই)। - ৫. একাডেমিক সততা ও প্রতারণা বিরোধী নীতি:
নকল, প্রতারণা বা অসৎ আচরণ শাস্তিযোগ্য অপরাধ। এতে শিক্ষার্থীকে কোর্স থেকে বহিষ্কার করা হতে পারে এবং ভবিষ্যতে ব্ল্যাকলিস্ট করা হতে পারে। SkillLoop Pro BD সততা ও পরিশ্রমের শিক্ষায় বিশ্বাসী। - ৬. কনটেন্ট সুরক্ষা ও মেধাস্বত্ব:
SkillLoop Pro BD-এর সকল কনটেন্ট আইনগতভাবে সুরক্ষিত। কোনো ধরনের কপি, স্ক্রিন রেকর্ড, পুনরায় আপলোড বা বাহিরে শেয়ার করা সম্পূর্ণ নিষিদ্ধ এবং আইন অনুযায়ী দণ্ডনীয়। - ৭. একাউন্ট ও প্রবেশাধিকার:
নিজের একাউন্টের নিরাপত্তার দায়িত্ব সম্পূর্ণ ব্যবহারকারীর। অন্য কাউকে লগইন তথ্য শেয়ার করলে বা অননুমোদিত প্রবেশ ঘটলে একাউন্ট স্থায়ীভাবে বন্ধ করা হবে। এ বিষয়ে SkillLoop Pro BD কোনো দায় নেবে না। - ৮. প্রাইভেসি ও ডেটা ব্যবহার:
শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য শুধুমাত্র শেখার সহায়তা ও সার্টিফিকেট প্রদানের উদ্দেশ্যে ব্যবহার করা হয়। কোনো অবস্থাতেই তা বিক্রি বা তৃতীয় পক্ষের সাথে শেয়ার করা হবে না। বিস্তারিত জানতে আমাদের প্রাইভেসি পলিসি দেখুন। - ৯. সার্টিফিকেট নীতি:
শিক্ষার্থীর কোর্স সম্পন্ন করা ও পারফরম্যান্সের ভিত্তিতে সার্টিফিকেট প্রদান করা হবে। ভুয়া দাবি বা জালিয়াতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। - ১০. প্রযুক্তিগত সমস্যা:
ইন্টারনেট, Zoom, Google বা অন্যান্য তৃতীয় পক্ষের সেবার কারণে কোনো বিলম্ব বা সমস্যা হলে SkillLoop Pro BD দায়ী থাকবে না। প্রয়োজনে রেকর্ডেড ক্লাস সরবরাহ করা হবে। - ১১. এক্সেস বাতিল ও নিষিদ্ধকরণ:
নিয়ম ভঙ্গ, হয়রানি, প্রতারণা বা কনটেন্টের অপব্যবহারের কারণে SkillLoop Pro BD কোনো রিফান্ড ছাড়াই শিক্ষার্থীর প্রবেশাধিকার বাতিল করতে পারে। - ১২. আইনি এখতিয়ার:
এই প্ল্যাটফর্মের সকল কার্যক্রম বাংলাদেশ প্রজাতন্ত্রের আইনের আওতাভুক্ত। যেকোনো বিরোধ বাংলাদেশের আদালতে নিষ্পত্তি হবে। - ১৩. শর্তাবলী পরিবর্তন:
SkillLoop Pro BD যে কোনো সময় এই শর্তাবলী পরিবর্তনের অধিকার রাখে। প্ল্যাটফর্মটি ব্যবহার অব্যাহত রাখলে তা নতুন শর্তাবলীর প্রতি সম্মতি হিসেবে বিবেচিত হবে। - ১৪. যোগাযোগ:
যেকোনো প্রশ্ন বা সহায়তার জন্য আমাদেরকে ইমেইল করুন: skillooprobd@gmail.com - চূড়ান্ত ঘোষণা:
SkillLoop Pro BD-এ যুক্ত হয়ে আপনি সততা, শৃঙ্খলা ও নিষ্ঠার সাথে শেখার প্রতিশ্রুতি দিচ্ছেন। যদি এই শর্তগুলোর কোনো অংশের সাথে আপনি একমত না হন, তাহলে অনুগ্রহ করে আমাদের প্ল্যাটফর্ম ব্যবহার থেকে বিরত থাকুন।